দোহার-নবাবগঞ্জে অতিথি গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ২ অক্টোবর (শুক্রবার) নবাবগঞ্জের হলিডে মিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে...
নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ২ অক্টোবর (শুক্রবার) নবাবগঞ্জের হলিডে
মিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অতিথি ওভারভিউ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে দোহার ও নবাবগঞ্জ এলাকায় অতিথির প্রাতিষ্ঠানিক
ও ব্যবসায়িক অগ্রযাত্রার শুভ সূচনা হলো।অত্র কোম্পানীর বিডিএম মোঃ আমির হোসাইন
খান’র সভাপতিত্বে
এবং এজিএম (সেলস) লায়ন মোঃ জসিম উদ্দিন খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথি সিটি অ্যান্ড
রিসোর্ট লিমিটেডের সহকারি পরিচালক লায়ন এ.বি.এম মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের জিএম (ডেভেলপমেন্ট) লায়ন মোঃ অনিক তালুকদার।অনুষ্ঠানে বক্তারা বলেন, দোহার ও নবাবগঞ্জের
গ্রাহকদের আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসন সেবা প্রদান এবং স্থানীয় তরুণদের
জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়েই অতিথি গ্রুপ এখানে কাজ শুরু
করেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
ব্যবসায়ী, উদ্যোক্তা ও শুভানুধ্যায়ীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং নতুনদের উৎসাহে এক
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।