দৈনন্দিন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কুমিল্লায় অতিথি’র বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মো. দিদার হোসেন, কুমিল্লা:সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সব সেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো অতিথি ডটকম’র বিশেষ ওভারভিউ প্...
মো. দিদার হোসেন, কুমিল্লা:সাধারণ মানুষের দৈনন্দিন
প্রয়োজনীয় সব সেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো
অতিথি ডটকম’র বিশেষ ওভারভিউ প্রোগ্রাম। শনিবার (১৪ নভেম্বর)
প্রতিষ্ঠানটির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। স্থানীয় অফিসের জিএম
ও ইনচার্জ মো. নুরুল আলমের সভাপতিত্বে এবং ইডিও মো. দিদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ও মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর জিএম (ট্রেনিং) লায়ন
আহাম্মদ মাহফুজুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, প্রযুক্তির এই যুগে মানুষের জীবনযাত্রাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে
অতিথি ডটকম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের
প্রতিটি প্রান্তে দ্রুততম সময়ে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। এ সময় তিনি উদ্যোক্তাদের দক্ষতা
বৃদ্ধি ও ব্যবসায়িক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অফিসের এজিএম লায়ন মোহাম্মদ গোলাম আহমেদ, ইডিও মো.
আনিসুজ্জামান, মো. সাইদুর রহমান লিটন এবং উদ্যোক্তা মো. মোজাম্মেল হক। এছাড়াও সভায়
বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক স্বনির্ভর উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। পরিশেষে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও অতিথিরা সাধারণ মানুষের কল্যাণে অতিথি
ডটকম’র এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং
প্রতিষ্ঠানের আগামীর পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।