দুর্বৃত্তের হামলায় কৃষকদল নেতা নিহতের ঘটনায় রিজভীর নিন্দা
নিজস্ব প্রতিবেদক:নড়াইলে দুর্বৃত্তের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব মো. শাহিন (৪৩) নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত...
নিজস্ব প্রতিবেদক:নড়াইলে দুর্বৃত্তের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব মো. শাহিন (৪৩) নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা দেশে অচলাবস্থা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলাধীন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব মো. শাহিনের ওপর দুষ্কৃতকারীরা নিষ্ঠুর হামলা চালিয়ে তাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।রিজভী আরও বলেন, এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে না পারলে ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির সম্মুখীন হবে। ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে এগিয়ে আসতে হবে।