দূরদর্শী বিজনেস প্ল্যাটফর্ম ‘অতিথি‘, অ্যাপস সেবার সম্ভাবনায় মুগ্ধ তরুণরা
আবদুর রহমান খানদেশে দ্রুত বর্ধনশীল ও প্রযুক্তিনির্ভর-দূরদর্শী বিজনেস প্ল্যাটফর্ম অতিথি ডট কম। প্রতিষ্ঠানটি ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-...
আবদুর রহমান
খানদেশে দ্রুত
বর্ধনশীল ও প্রযুক্তিনির্ভর-দূরদর্শী বিজনেস
প্ল্যাটফর্ম অতিথি ডট কম। প্রতিষ্ঠানটি ১৯ সেপ্টেম্বর
(শনিবার) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন
কেন্দ্রে, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের
বহুল প্রতীক্ষিত
অতিথি অ্যাপস‘র ৩টি নতুন সেবার প্রি-লঞ্চিং অনুষ্ঠান
করেছে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে আগত তরুণ উদ্যোক্তা ও অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার
মানুষ অতিথি অ্যাপস ও তার নতুন সেবার সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।একই
মঞ্চ থেকে প্রতিষ্ঠানটির বহুমুখী
ও যুগোপযোগী মোবাইল অ্যাপ্লিকেশন ‘অতিথি অ্যাপস’-এ নতুন তিনটি
জনকল্যাণমুখী সেবার মধ্যে রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও দূরদর্শী স্বাস্থ্যসেবা
(টেলিডক্টর) যুক্ত করা হয়েছে। অতিথি
গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো.
আশরাফুর রহমান'র সভাপতিত্বে আয়োজিত
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারফ
হোসেন। আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল (পিএমজেএফ)।প্রধান
অতিথির হাত ধরে প্রযুক্তিনির্ভর
এই নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক
শুভ সূচনা করার পর অনুষ্ঠানে
প্রধান আলোচকের বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম
সোহেল অতিথি অ্যাপসের মূল লক্ষ্য, উদ্দেশ্য
এবং এর ভবিষ্যৎ ব্যবসায়িক
রূপরেখা তুলে ধরেন। তিনি
বলেন, আমরা দেশের মানুষের
প্রয়োজনকে মাথায় রেখে এই বহুমুখী
প্ল্যাটফর্মটির ডিজাইন করেছি। অতিথি অ্যাপস‘র এ
অনন্য সার্ভিসগুলো
এখন থেকে একই ছাতার নিচে আসায়, সাধারণ মানুষের সময় ও অর্থ
দুটোই সাশ্রয় হবে এবং এটি
দেশের আইটি সেক্টরে এক
নতুন বিপ্লব ঘটাবে। অপরদিকে, গ্রাহকসেবার
মানোন্নয়নে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করে এ সময় কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তারা
বলেন, নিখাদ গ্রাহক সন্তুষ্টি এবং আস্থার ওপর
ভিত্তি করেই অতিথি গ্রুপ দেশের
সুপরিচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অতিথি অ্যাপস-এ রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও টেলিডক্টর সেবার
এই অভূতপূর্ব নতুন ত্রিমাত্রিক সংযোজন
দেশের সামগ্রিক ডিজিটাল সিস্টেমে নতুন পরিবর্তন আনবে।
আর অতিথির লক্ষ্য কেবল সেবাদান নয়,
বরং কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাধারণ
মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল
সেবা পৌঁছে দেওয়া। এ ছাড়াও, শনিবার
আয়োজিত অনুষ্ঠানে আগত তরুণ উদ্যোক্তারা মনে করছেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশীয় আইটি খাতের এমন
উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও টেলিডক্টর সেবার
সমন্বয়ে অতিথি অ্যাপস প্রযুক্তি খাতের টেকসই উন্নয়নে এবং দেশজুড়ে আধুনিক
নাগরিক সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।