ঈদের আমেজ নিয়েই কাজে ফেরা, প্রাণবন্ত প্রথম দিন অতিথি গ্রুপে
গত ২১ মার্চ ২০২৬ শনিবার দেশজুড়ে উদযাপিত হয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে দীর্ঘ ছুটির পর অতিথি গ্রুপের সকল অফিসের কার্যক্রম শুরু হয় ২৮ মার্চ ২০২৬ শনিব...
গত ২১ মার্চ ২০২৬ শনিবার দেশজুড়ে উদযাপিত হয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে দীর্ঘ ছুটির পর অতিথি গ্রুপের সকল অফিসের কার্যক্রম শুরু হয় ২৮ মার্চ ২০২৬ শনিবার। ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরছে অতিথি গ্রুপ, কর্মস্থলে ফেরা কর্মীদের মুখে ছিল আনন্দ, আন্তরিকতা আর উৎসব-পরবর্তী উচ্ছ্বাসের ছাপ। যদিও ছুটি শেষ হয়েছে, তবে ঈদের আমেজ যেন এখনো পুরোপুরি শেষ হয়নি। ছুটির পর প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ে দেশের সর্ববৃহৎ অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি গ্রুপ-এ দিনটি কেটেছে উৎসব মূখর পরিবেশে।ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে অতিথি গ্রুপের এমডি ও সিইও সাইফুল ইসলাম সোহেল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ছুটি শেষে নতুন উদ্যমে কাজ শুরু করার আহ্বান জানান। এই আহ্বান সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, আন্তরিকতা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় কর্মস্থলকে আরও প্রাণবন্ত করে তোলে।