ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, চাঙা পর্যটন অর্থনীতি

ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটিতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকত যেন পরিণত হয়েছে মানুষের মিলনমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক...

ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটিতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকত যেন পরিণত হয়েছে মানুষের মিলনমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় জমে উঠেছে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন স্পট।সৈকতজুড়ে দেখা গেছে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়। কেউ হেঁটে বেড়াচ্ছেন বালুকাবেলায়, কেউ নেমেছেন সাগরের নোনাজলে, আবার কেউ নীল সমুদ্রের দিকে তাকিয়ে কাটাচ্ছেন আবেগঘন সময়। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই উপভোগ করছেন ঈদের দীর্ঘ ছুটির আনন্দ।দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে কাজ করছে জনপ্রিয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি.কম। ভ্রমণকে সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে প্রতিষ্ঠানটি কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোটেল, রিসোর্ট ও ট্যুর প্যাকেজ বুকিং সুবিধা দিচ্ছে।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ছিল সাদা পোশাকে নজরদারি। নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ছিল র‌্যাব সদস্যরাও। ফলে পর্যটকদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ লক্ষ করা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটন খাতে প্রায় ৫৮০ কোটি টাকার লেনদেন হয়েছে। এই অর্থপ্রবাহে চাঙা হয়ে উঠেছে আবাসন, পরিবহন, খাদ্য, ট্যুর সেবা, বিনোদন ও খুচরা ব্যবসাসহ সংশ্লিষ্ট প্রায় সব খাত।