এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেবো না: রিজভী
নিজস্ব প্রতিবেদক:‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ প্রস্তুত রয়েছে, এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেবো না’। সীমান্তের ওপার থেকে বাংলাদেশক...
নিজস্ব প্রতিবেদক:‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ প্রস্তুত রয়েছে, এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেবো না’। সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে ধ্বংস করতে এবং দেশে ভয়ের পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করতে নির্দেশনা আসছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের জাসাস, তাঁতি দল, ওলামা দল, মৎস্যজীবী দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।রিজভী দাবি করেন, ভারতের পেট্রাপোল ও আগরতলায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বৈঠক করছেন, কীভাবে বাংলাদেশে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানো যায়। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর কিংবা জনগণের মধ্যে বিস্ফোরণ ও আগুন লাগিয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রিজভী বলেন, আগের শাসনামলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের অর্থ লোপাট করে রাজকোষ শূন্য করা হয়েছে। পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধসহ অন্যদের হত্যার নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে দায়ী করেন রিজভী।