অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর শুভযাত্রায় অতিথি গ্রুপের শুভেচ্ছা

সোমবার (১১ মে) নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজনীতিক...

সোমবার (১১ মে) নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল এশিয়া পোস্টের প্রধান কার্যালয়।এসময় তরুণ ও উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’কে অতিথি গ্রুপের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক (এমজেএফ)।  তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন চিন্তা, আধুনিক উপস্থাপনা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্ভাবনাময় সংবাদ পরিবেশনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে লায়ন আফিয়া কনক (এমজেএফ) বলেন বস্তুনিষ্ঠ, নৈতিক ও সাহসী সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে ‘এশিয়া পোস্ট’ দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর অবদান রাখবে।অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ পরিবারের সবার সার্বিক সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তিনি।