ফাইনালে ব্যাটিং সহায়ক পিচ, মিশ্র মাটির উইকেটে ভারত–নিউজিল্যান্ড লড়াই
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য বিশেষ ধরনের উইকেট প্রস্তুত করছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্...
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপ
ফাইনালের জন্য বিশেষ ধরনের উইকেট প্রস্তুত করছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা
নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, যেখানে
তৈরি করা হচ্ছে লাল ও কালো মাটির মিশ্রণে একটি উইকেট।ক্রিকেট–বিষয়ক পোর্টাল
ইএসপিএনক্রিকইনফো এবং ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ তথ্য জানানো
হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের উইকেটে লাল মাটির পরিমাণ থাকবে বেশি, যা সাধারণত
ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক বলে বিবেচিত হয়।লাল মাটি বেশি থাকলে বল সহজে ব্যাটে আসে
এবং উইকেটে ভালো বাউন্স পাওয়া যায়। ফলে দুই ইনিংসেই ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে
পারেন। একই সঙ্গে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পেলেও স্পিনারদের তুলনায় ব্যাটসম্যানদের
আধিপত্যই বেশি দেখা যেতে পারে। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
অনুষ্ঠিত ভারত–ইংল্যান্ড সেমিফাইনালের
পিচও ছিল ব্যাটিং সহায়ক। ফাইনালের উইকেটেও প্রায় একই ধরনের বৈশিষ্ট্য রাখার পরিকল্পনা
করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এমন উইকেটে বড় স্কোর
হওয়ার সম্ভাবনাই বেশি। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের কাছ থেকে
আক্রমণাত্মক ব্যাটিং দেখার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।