ফ্রান্সের কাছে হার, বড় মূল্য দিল ব্রাজিল
আন্তর্জাতিক ফুটবলে আবারও দেখা গেল র্যাংকিংয়ের নতুন সমীকরণ। সাম্প্রতিক প্রীতি ম্যাচ ও আন্তর্জাতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা র্যাংকিংয়েও। সবচেয়ে বড় ধাক্ক...
আন্তর্জাতিক ফুটবলে আবারও দেখা গেল র্যাংকিংয়ের নতুন সমীকরণ। সাম্প্রতিক
প্রীতি ম্যাচ ও আন্তর্জাতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা র্যাংকিংয়েও। সবচেয়ে
বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একইসঙ্গে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ
আর্জেন্টিনা । সাম্প্রতিক প্রীতি ম্যাচে ফ্রান্সে-এর কাছে ২-১ গোলে হেরে র্যাংকিংয়ে
দুই ধাপ পিছিয়েছে ব্রাজিল। আগে পঞ্চম স্থানে থাকা সেলেসাওরা এখন নেমে গেছে সপ্তম স্থানে।
শীর্ষ দলগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় পতন।এই অবনতির ফলে লাভবান হয়েছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। ব্রাজিলের পিছিয়ে
পড়ায় তারা র্যাংকিংয়ে আরও ওপরে উঠে এসেছে। বিশ্বকাপের আগে ইউরোপের এই দুই দল নিজেদের
অবস্থান আরও শক্ত করেছে।অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতেও পিছিয়েছে তারাও
র্যাংকিংয়ে খুব একটা স্বস্তিতে নেই। আজ ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়
পেয়েও এক ধাপ পিছিয়ে গেছে আলবিসেলেস্তেরা।
জয় পেলেও প্রত্যাশা মতো দাপট দেখাতে না পারায় দলটির অবস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে
বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অবস্থানও হতাশার,বাংলাদেশ ফুটবলের চিত্রও খুব একটা সুখকর
নয়। লাল-সবুজের প্রতিনিধিরা এক ধাপ পিছিয়ে এখন অবস্থান করছে ১৮১ নম্বরে। বাংলাদেশের
ফুটবল কাঠামো, ঘরোয়া লিগের মান, আন্তর্জাতিক ম্যাচে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স এবং
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব বারবারই র্যাংকিংয়ে এরকম নেতিবাচক প্রভাব ফেলছে। দক্ষিণ
এশিয়ার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখলেও বিশ্বমঞ্চে এখনও অনেক পথ পাড়ি দিতে
হবে জামাল-তপুর দলকে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ এখন হয়ে
উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু জয়ের হিসাব নয়, প্রতিপক্ষের মান, ম্যাচের ধরন
এবং পারফরম্যান্সের ধারাবাহিকতাও র্যাংকিংয়ে বড় ভূমিকা রাখছে।ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দল যেখানে এক ম্যাচের হারে দুই ধাপ পিছিয়ে
যায়, সেখানে তুলনামূলক ছোট দলগুলোর জন্য প্রতিটি ম্যাচই হতে পারে বড় সুযোগ কিংবা বড়
ধাক্কা। আর তাই সামনের দিনগুলোতে র্যাংকিংয়ের লড়াই আরও জমে উঠবে, তাতে সন্দেহ নেই।