ফুটবলের বিশ্বমঞ্চকে সম্মান জানিয়ে স্মারক ডাকটিকিট উন্মোচন: তারেক রহমান
ফুটবল বিশ্বকাপের উৎসবমুখর আবহকে ঘিরে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং এই...
ফুটবল বিশ্বকাপের উৎসবমুখর আবহকে ঘিরে ১০ টাকা
মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের
উন্মাদনা ছড়িয়ে দিতে এবং এই বৈশ্বিক আসরকে স্মরণীয় করে রাখতেই বিশেষ এই ডাকটিকিট
প্রকাশ করা হয়।ডাকটিকিটটিতে বিশ্বকাপের চেতনা, ফুটবলের ঐক্য
ও বিশ্বব্যাপী ক্রীড়া সংস্কৃতির প্রতিফলন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে
বিশেষ খাম ও উদ্বোধনী সিলমোহর, যা সংগ্রাহক ও ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে
বিবেচিত হবে।সংশ্লিষ্টরা জানান, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া
প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ ও মিলনমেলা। সেই আবেগকে সম্মান
জানাতেই এই স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বকাপের রঙিন উৎসবের অংশ হিসেবে প্রকাশিত
এই স্মারক ডাকটিকিট দেশের ডাক ইতিহাসে একটি বিশেষ সংযোজন হিসেবে স্থান করে নেবে বলে
আশা করা হচ্ছে।