ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই: ব্রাজিল-আর্জেন্টিনার মহাযুদ্ধ বিশ্বকাপ ২০২৬-এ
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশগ...
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ
২০২৬ শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ
আয়োজনে। এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে
বড় আসর।বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আলোচনার
বিষয় হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান শক্তি ব্রাজিল জাতীয় ফুটবল টিম
এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল টিম । দুই দলই বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে
বিবেচিত হচ্ছে।বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অধিনায়ক
লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে। অনেকের মতে এটি মেসির শেষ
বিশ্বকাপ হতে পারে, যা আর্জেন্টিনার সমর্থকদের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে।অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
নতুন উদ্যমে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র -কে কেন্দ্র
করে গড়ে উঠেছে দলটি , এছাড়াও এই আসরে দলের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে অভিজ্ঞ তারকা
নেইমার এবং থাকবে তরুণ সেনসেশন এন্দ্রিক।আক্রমণাত্মক
ফুটবল ও তরুণ প্রতিভার সমন্বয়ে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।বিশ্বকাপ
বাছাইপর্বে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থানে থেকে মূলপর্ব নিশ্চিত
করেছে। ব্রাজিলও শক্তিশালী দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রস্তুতির জানান দিয়েছে।ফুটবল বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে স্পেন,
ফ্রান্স ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দল থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিনা এখনও শিরোপা
লড়াইয়ের অন্যতম প্রধান দাবিদার। দুই দলের সম্ভাব্য মুখোমুখি লড়াই বিশ্বকাপের সবচেয়ে
আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে পারে।এখন দেখার বিষয়, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
কি শিরোপা ধরে রাখতে পারে, নাকি ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে
ফুটবল বিশ্বের নতুন ইতিহাস রচনা করবে। বিশ্বকাপ ২০২৬ সেই উত্তর জানার অপেক্ষায় গোটা
ফুটবল বিশ্ব।