গাজীপুরে আনসার ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা
গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারে...
গাজীপুরের
সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর
৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
এখন প্রযুক্তিগত উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি
রপ্তানিতে অগ্রণী ভূমিকা পালন করবে।বুধবার
(২০ মে) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনসার ভিডিপি একাডেমির
ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। সেখানে তিনি আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ
ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে বাহিনীর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ
দিয়ে সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রধানমন্ত্রী
বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জাতীয়
গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আনসার বাহিনীর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাহিনীর সদস্যদের
আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান
শেষে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নানা সমস্যা
ও সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ
করবে বলে আশ্বাস দেন।