গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদকসুর আর কর্পোরেট দক্ষতার যুগলবন্দীতে বিশ্বদরবারে দেশের নাম উজ্জ্বল করলেন লায়ন মো. ওমর ফারুক। মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্...
নিজস্ব প্রতিবেদকসুর
আর কর্পোরেট দক্ষতার যুগলবন্দীতে বিশ্বদরবারে দেশের নাম উজ্জ্বল করলেন লায়ন মো. ওমর
ফারুক। মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ –এ ভূষিত হয়েছেন। সুরের ভুবনের পাশাপাশি পেশাগত জীবনে
তিনি অত্যন্ত সুনামের সঙ্গে 'অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেড'-এর সিনিয়র জিএম
হিসেবে দায়িত্ব পালন করছেন।কুয়ালালামপুরের
একটি অভিজাত ভেন্যুতে গত ২৪ অক্টোবর বৈশ্বিক এই আয়োজনে পৃথিবীর ১৫টি দেশের বিভিন্ন
ক্ষেত্রের আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ পরিনত হয় এক প্রাণবন্ত
মিলনমেলায়। সেখানে ওমর ফারুকের হাতে এই প্রীতিস্মারকটি তুলে দেন ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া’র চেয়ারম্যান
দাতো সেরি জুলকারনাইন তাইব।ভৌগোলিক
সীমানা পেরিয়ে বাইরের পরিমণ্ডলে নিজের মেধার মূল্যায়ন পাওয়াকে এক পরম প্রাপ্তি বলে
উল্লেখ করেন ওমর ফারুক। তিনি জানান, এই অর্জন তাঁর কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেওয়ার
পাশাপাশি আগামীর পথচলাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। দেশ-বিদেশের সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের
প্রতি অন্তহীন কৃতজ্ঞতা জানিয়ে এই গুণী ব্যক্তিত্ব সবার ভালোবাসা সাথে নিয়ে সামনে এগিয়ে
যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংস্কৃতি
ও প্রাতিষ্ঠানিক খাতের বোদ্ধারা মনে করছেন, ওমর ফারুকের এই বৈশ্বিক প্রাপ্তি কেবল তাঁর
ব্যক্তিগত ক্যারিয়ারেরই এক স্বর্ণালী অধ্যায় নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক সক্ষমতারও
এক অনন্য দৃষ্টান্ত।