গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্...
জুলাই
ছাত্র-গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) সচিবালয়ে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই
যোদ্ধাদের আইনি ও সামাজিক
সুরক্ষা দিতে ইতিমধ্যে অধ্যাদেশ
জারি করা হয়েছে এবং
সরকার ‘জুলাই সনদ’-এর আলোকেই
পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা
রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনী কতদিন মাঠে থাকবে—এমন
প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীও সার্বক্ষণিক মাঠে থাকতে চায়
না। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার
মাধ্যমে পরিস্থিতির উন্নতি বিবেচনা করে তাদের ফিরিয়ে
নেওয়ার সিদ্ধান্ত হবে।” র্যাব বিলুপ্তি বা নাম পরিবর্তনের
বিষয়ে তিনি জানান, বাস্তবতার
নিরিখে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সারাদেশে
অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর নির্দেশনা জারি
করা হয়েছে। বাংলাদেশে
নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে মন্ত্রী জানান, পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সীমান্ত হত্যা
বন্ধের বিষয়ে কড়া জোর দিয়েছি।
তারা আশ্বাস দিয়েছে যে এ বিষয়ে
ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় টুরিস্ট ভিসা ধাপে ধাপে
বাড়ানো হবে।”
আসন্ন
সংসদ অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও ১টি আদেশ
উত্থাপন করা হবে জানিয়ে
মন্ত্রী বলেন, সংসদই নির্ধারণ করবে কোনটি গৃহীত
বা বাতিল হবে। এছাড়া ফায়ার
সার্ভিসের আধুনিকায়ন ও নতুন নিয়োগের
ঘোষণা দিয়ে তিনি বলেন,
প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন নিশ্চিত করা হবে। অতীতে
এই খাতে ব্যাপক দুর্নীতি
হয়েছে বলেও তিনি অভিযোগ
করেন।