গতানুগতিক ব্যবসা নয়, নতুন কৌশল গ্রহণ করাই এখন সময়ের দাবি : লায়ন সাইফুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা‘দেশীয় শিল্প ও স্টার্টআপগুলোকে বৈশ্বিক পরিমণ্ডলে সমাদৃত করতে হলে প্রথাগত ব্যবসায়িক মানসিকতার আধুনিকায়ন ও কৌশলগত সম্প্রসারণ অপরিহার্য’। ২...
নিজস্ব প্রতিবেদক, ঢাকা‘দেশীয় শিল্প ও স্টার্টআপগুলোকে বৈশ্বিক পরিমণ্ডলে সমাদৃত করতে হলে প্রথাগত
ব্যবসায়িক মানসিকতার আধুনিকায়ন ও কৌশলগত সম্প্রসারণ অপরিহার্য’।
২৬ আগস্ট ২০২৬ (বুধবার) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের
অডিটোরিয়াম হলে দিনব্যাপী আয়োজিত 'বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কনফারেন্স'-এ প্রধান
অতিথির ভাষণে এই সুচিন্তিত মতপ্রকাশ করেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল (পিএমজেএফ)।উদ্যোক্তাদের ব্যবসায়িক
উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে দেশজুড়ে আগত
তরুণ মেধাবী পেসাদারদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান বৈশ্বিক বাজার ব্যবস্থায়
টিকে থাকার মূল চাবিকাঠি হলো দূরদর্শী কর্মপরিকল্পনা। ডাটা-চালিত বাজার বিশ্লেষণ ও
আধুনিক প্রযুক্তির সমন্বয় ছাড়া প্রথাগত কঠোর পরিশ্রম দিয়ে এই তীব্র প্রতিযোগিতায়
জয়ী হওয়া দুরূহ। তিনি উপস্থিত বিজনেস ডেভেলপমেন্ট এক্সপার্টদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি
বা সম্মুখসারির যোদ্ধা হিসেবে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, গ্রাহকের মনস্তাত্ত্বিক
চাহিদা অনুধাবন করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরি করাই তাঁদের প্রধান দায়িত্ব এবং
এই নতুন কৌশলগত চিন্তাই উদ্যোক্তাদের কর্পোরেট বিশ্বে পথপ্রদর্শকের আসনে আসীন করবে।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে ব্যবসার নানামুখী চ্যালেঞ্জ ও তা উত্তরণের রূপরেখা নিয়ে কথা বলেন অতিথি
গ্রুপের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ। তাঁরা বলেন, একটি প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি
নির্ভর করে তার দক্ষ মানবসম্পদ ও যুগের সাথে মানানসই বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির
ওপর। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজারে যেকোন নতুন ধারণাকে সফল করতে হলে তরুণদের
বাস্তবমুখী ও বাজার-উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। এ সময় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা
এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা
যায়।দিনব্যাপী এই আয়োজনে দেশীয়
স্টার্টআপ ও নতুন উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারে ব্র্যান্ডিং করার নানা কৌশলগত দিক নিয়ে
বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করেন। সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি
ত্বরান্বিত করতে এবং নতুন প্রজন্মের পেশাগত দক্ষতা বাড়াতে আগামীতেও এ ধরণের সময়োপযোগী
কর্মশালা অব্যাহত থাকবে। সবশেষে, সফল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পারফরম্যান্স
অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে দিনব্যাপী এই বিশেষ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।