গতানুগতিকতায় নয়, উদ্ভাবনী ভাবনায় এগিয়ে যেতে হবে: লায়ন সাইফুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদকব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, সেবার মানোন্নয়ন এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন অতিথ...
নিজস্ব প্রতিবেদকব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, সেবার মানোন্নয়ন
এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষ
তাগিদ দিয়েছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল
(পিএমজেএফ)। সোমবার (১৬ নভেম্বর) অত্র প্রতিষ্ঠানের ঢাকা বিভাগীয় (দক্ষিণ) কার্যালয়ের
হলরুমে আয়োজিত এক নীতিনির্ধারণী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা
দেন।অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের
পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে
আধুনিক ব্যবস্থাপনা ও যৌথ কাজের ওপর গুরুত্বারোপ করে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন,
একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি হলো এর দক্ষ মানবসম্পদ এবং গ্রাহকের প্রতি দায়বদ্ধতা।
গতানুগতিকতায় নয়, উদ্ভাবনী ভাবনায় আমাদের এগিয়ে যেতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টা
ও পেশাদারিত্ব আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করতে সহায়তা
করবে। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং গ্রাহক সেবা আরও সহজতর করতে
বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় তিনি কর্মকর্তাদের মাঠ পর্যায়ের বাস্তব
অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সেগুলোর কার্যকর সমাধানের রূপরেখা
দেন।সভার শুরুতে সভাপতি লায়ন মো. ইসমাইল মিয়া
প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা প্রধান অতিথির
সামনে তুলে ধরেন। বৈঠকে উপস্থিত বিভাগের আওতাধীন বিভিন্ন শাখা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা
ব্যবস্থাপনা পরিচালকের দিকনির্দেশনা অনুযায়ী নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে
দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা
করে সভার সমাপ্তি ঘটে।