হাম উপসর্গে আক্রান্ত আরও ৮ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক:২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এসময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ এবং নিশ্চি...
নিউজ ডেস্ক:২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এসময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।বিগত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এসময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জন।