হবিগঞ্জে অতিথি লিমিটেড’র বিশেষ মতবিনিময় সভা ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
জাবির হোসেন তালুকদারপেশাগত মানোন্নয়ন, আধুনিক বিক্রয় কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসারের লক্ষ্যে হবিগঞ্জে অতিথি লিমিটেড’র বিশেষ মতবিনিময় সভা ও ওভারভিউ প্রোগ্...
জাবির হোসেন তালুকদারপেশাগত মানোন্নয়ন, আধুনিক বিক্রয় কৌশল
এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসারের লক্ষ্যে হবিগঞ্জে অতিথি লিমিটেড’র বিশেষ মতবিনিময়
সভা ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) জেলার উদীয়মান ও সফল উদ্যোক্তাদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (অপারেশন এন্ড সেলস) লায়ন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর
মিয়া।জেলা কার্যালয়ে আয়োজিত বিকালের বিশেষ মতবিনিময়
সভায় প্রধান অতিথি একটি মনমুগ্ধকর ও তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। সেখানে তিনি আধুনিক
করপোরেট চ্যালেঞ্জ মোকাবেলা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা অর্জনের
নানামুখী কৌশল তুলে ধরেন; যা উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পরবর্তীতে রাতে
শহরের ফুড ভিলেজ চাইনিজ রেস্তোরাঁয় উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ওভারভিউ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়। উক্ত নৈশকালীন সেশনে তিনি অতিথি লিমিটেড’র ভবিষ্যৎ বাণিজ্যিক
ভিশন ও সামাজিক অগ্রযাত্রার সামগ্রিক রূপরেখা উন্মোচন করেন।অত্র আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র জিএম লায়ন কিবরিয়া ভূঁইয়া খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন
মোহাম্মদ আফজাল মিয়া, উজ্জ্বল হোসাইন তালুকদার, জাবির হোসেন তালুকদার এবং মোঃ আব্দুস
সালেকসহ স্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ও তরুণ সংগঠকবৃন্দ। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে
উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।