হবিগঞ্জে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জহবিগঞ্জে 'অতিথি লিমিটেড'র উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর জেলা অফিসের হল রু...
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জহবিগঞ্জে 'অতিথি লিমিটেড'র
উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর জেলা অফিসের হল রুমে আয়োজিত এই সেমিনারে
প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহকসেবা আধুনিকায়নের
ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা
করেন লায়ন আলাউদ্দিন স্বপন।অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা
ও স্থানীয় উদ্যোক্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও সেবামূলক কাজের
একটি বস্তুনিষ্ঠ চিত্র ফুটিয়ে তোলা হয়। এতে গ্রাহকসেবাকে আরও আধুনিক, প্রযুক্তিবান্ধব
ও সহজলভ্য করার লক্ষ্যে বিশদ আলোচনা করা হয়। বিশেষ করে, সম্মানিত গ্রাহকেরা যাতে ঘরে
বসেই সহজে বুকিং ও অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন, সেজন্য ডিজিটাল প্রযুক্তির
সমন্বয়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।
সমাপনী বক্তব্যে বক্তারা
আশাবাদ ব্যক্ত করেন যে, আতিথেয়তার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি
নিশ্চিত করতে এই কর্মপরিকল্পনা অনন্য ভূমিকা রাখবে। এরপর উপস্থিত সকলের প্রতি আন্তরিক
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন কিবরিয়া ভূইয়া খোকন। পরিশেষে এক আনন্দঘন পরিবেশের
মধ্য দিয়ে দিনব্যাপী এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।