হবিগঞ্জে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জপেশাগত দক্ষতায় আধুনিক কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসারের লক্ষ্যে হবিগঞ্জে অতিথি লিমিটেড’র বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।...
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জপেশাগত দক্ষতায় আধুনিক কৌশল এবং ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা প্রসারের লক্ষ্যে হবিগঞ্জে অতিথি লিমিটেড’র বিশেষ ওভারভিউ
প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর (শুক্রবার) জেলার উদীয়মান ও সফল উদ্যোক্তাদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ আলী।জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান
অতিথি একটি মনমুগ্ধকর ও তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। সেখানে তিনি আধুনিক করপোরেট
চ্যালেঞ্জ মোকাবেলা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা অর্জনের নানামুখী
কৌশল তুলে ধরেন; যা উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
মোঃ জাবির হোসেন তালুকদার এর সভাপতিত্বে
অত্র আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র জিএম লায়ন কিবরিয়া
ভূঁইয়া খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসাইন তালুকদার, মোঃ ইউসুফ আলীসহ প্রতিষ্ঠানের
অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় উদ্যোক্তাগণ। সকলের অংশগ্রহণে উৎসবমুখর
পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।