ইরান পরিস্থিতি: মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর খোঁজখবর
রাজধানীতে সকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ইরানের সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র...
রাজধানীতে
সকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক
উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ইরানের সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন
দেশে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা
হয়। বৈঠক
সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের
চলমান অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, কর্মস্থল পরিস্থিতি এবং দূতাবাসগুলোর প্রস্তুতি
সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নেন।
তিনি সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলোকে সর্বোচ্চ
সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় সহায়তা
নিশ্চিত করার নির্দেশনা দেন। পররাষ্ট্র
মন্ত্রণালয় সূত্র জানায়, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের
সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য
ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা প্রবাসীদের সতর্ক
থাকতে এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী
নির্দেশ দেন, পরিস্থিতি অবনতির
আশঙ্কা দেখা দিলে দ্রুত
বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে এবং প্রয়োজনে নাগরিকদের
নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে। পাশাপাশি প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও সমন্বিতভাবে কাজ করার তাগিদ
দেওয়া হয়।
সরকার
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্টরা
জানিয়েছেন। প্রয়োজন হলে তাৎক্ষণিক কূটনৈতিক
ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও বৈঠকে
আশ্বাস দেওয়া হয়।