ইরানে বাস উল্টে হতাহত ২৮, বাড়তে পারে মৃতের সংখ্যা
ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জনের মৃত্যু ও ১৬ জন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জা...
ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের পশ্চিমাঞ্চলে একটি
যাত্রীবাহী বাস উল্টে ১২ জনের মৃত্যু ও ১৬ জন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দেশটির
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। - খবর বার্তা সংস্থা এএফপি’র।ইরানের রাষ্ট্রীয় সংবাদ
সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে আবদনান ও দেহলোরান শহরের মধ্যবর্তী সড়কে
শনিবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার
বরাত দিয়ে সংস্থাটি জানায়, একটি গ্যাস শোধনাগারের কর্মচারীদের বহনকারী বাসটি উল্টে
গেলে ১২ জন প্রাণ হারান ও ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।