ইরানে এ কেমন বর্বরতা?

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। সোমবার (২ মার্চ)...

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। সোমবার (২ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।  মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়ে গত শনিবার এই নারকীয় হামলা চালানো হয়। নিহত ১৮০ জনের সবাই কোমলমতি শিশু। এছাড়া তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাসপাতালের মতো স্থানে এই ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করছে ইরান সরকার।