ইরানে রাতভর ইসরাইলের বিমান হামলা, ৮০ যুদ্ধবিমানে নিক্ষেপ ২৩০ বোমা ও ক্ষেপণাস্ত্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন স্থানে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই অভিযানে ইসরাইলি বিমানবাহিনীর ৮০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন স্থানে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই অভিযানে ইসরাইলি বিমানবাহিনীর ৮০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।শনিবার (৭ মার্চ) ইসরাইলি সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত সামরিক অভিযানের অংশ হিসেবে গভীর রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরাইলি যুদ্ধবিমান। হামলার সময় নির্ভুল লক্ষ্যভেদী বোমা ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলো। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এদিকে ইরানও এখনও এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকদের মতে, এই হামলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।  সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা বাড়তে থাকায় এমন হামলা আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।