ইতিবাচক মানসিকতায় সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ০৬ এপ্রিল, ২০২৬ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপর...

ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ০৬ এপ্রিল, ২০২৬ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে প্রণয় ভার্মা বলেন ভারত-বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও সংযোগমূলক সম্পর্ক জোরদার এবং সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি করে দুদেশের ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করা উচিত। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শীভাবে কাজ করার জন্য ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন সরকারপ্রধান।