ইতিহাস বিকৃতির সুযোগ দেবে না বিএনপি: তথ্যমন্ত্রী
ইতিহাস বিকৃতি, আইন লঙ্ঘন এবং রাষ্ট্রীয় কাঠামোর অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, বিএনপি প্রতি...
ইতিহাস বিকৃতি, আইন লঙ্ঘন এবং রাষ্ট্রীয় কাঠামোর অপব্যবহারের সঙ্গে জড়িতদের
বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, বিএনপি
প্রতিহিংসার রাজনীতিতে নয়, সত্য ও গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের
জিয়া শীর্ষক আলোচনা সভায় বলেন। বাংলাদেশ কোনো
দলের একার নয়, এটি সবার দেশ। তাই ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রীয় চেতনাকে দলীয় স্বার্থে
নয়, জাতীয় সত্যের আলোকে মূল্যায়ন করতে হবে।
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ইতিহাসকে রাজনৈতিক প্রয়োজনমতো সাজানো হয়েছে।
তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আড়াল করার সব চেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য
করেন তিনি। শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয় । প্রতিষ্ঠার উদ্যোগ এবং জাতীয়
ঐক্যের বার্তা বাংলাদেশের রাজনীতিতে আজও প্রাসঙ্গিক।