জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়ে...
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ
অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অত্যন্ত
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৩১ জুলাই শুক্রবার ঢাকার বিয়াম মিলনায়তনে সকাল থেকে
বিকেল পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের
বিপুল সমর্থনে ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল বড় জয়
লাভ করেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম
তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন
অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ।সহ-সভাপতি পদগুলোতেও বড় ব্যবধানে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে
সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো: এহছানে এলাহী ৮৭৬ ভোট নির্বাচিত হন। সহ-সভাপতি (সিলেট)
হয়েছেন তোফায়েল খান ৮৭৩ ভোট, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী ৮১৮ ভোট
পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু ৮৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে সর্বোচ্চ ১০৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী।
সহ-সভাপতি (মহিলা) পদে ডা: সামিয়া মুবিন ১০৪৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সংগঠনের
কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হন।সম্পাদকীয় পদগুলোর মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে জাকির হোসেন ৮২২
ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে এডভোকেট আবুল কালাম ৮১৫ ভোট
পেয়ে বিজয়ী হন। দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক
ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম ৯৫০ ভোট পেয়ে বড় জয় পান। শিক্ষা,
সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হন। ক্রীড়া, চিত্তবিনোদন
ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান ৮৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। মহিলা
বিষয়ক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা ৭৮৭
ভোট পেয়ে বিজয়ী হন। আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো: মিজানুর রহমান ৭৬২
ভোট পেয়ে জয়ী হন। চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সম্পাদক পদে ডা: আবুল কালাম চৌধুরী ৯০৯
ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়াও জালালাবাদ সদস্য পদে বিজয়ী: আব্দুল কাইয়ুম চৌধুরী (৯২৮), ড. সৈয়দ
শাহ এমরান (৯১৯), বিচারপতি ড. আবু তারিক (৯০৫), তাহমিনা আহাদ রুজি (৮৮২), লে. কর্ণেল
একেএম নাজিমুল ইসলাম (৭৪৩), সোনাহর আলী (শরীফ) (৭২৪), আব্দুল মুকিত (৭০৫), সিরাজুল
ইসলাম শামীম (৬৯২), সিলেট সদস্য: আলা উদ্দিন আল আজাদ (৮২৬), ইন্তেসার আহমেদ চৌধুরী
(৭৫০), মৌলভীবাজার সদস্য: ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ (১০০২), হাবিবুর রহমান বাবলা
(৬৬৮), হবিগঞ্জ সদস্য: আফছার চৌধুরী (৭৭১), ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ (৭২৮), সুনামগঞ্জ
সদস্য: মল্লিক আহসান সামি (৯৬২), মোকাম্মেল চৌধুরী মেনন (৭১৮)।নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক
কামরুল ইসলাম তরফদার সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি গভীর
কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই জয় মূলত বৃহত্তর সিলেটবাসীর জয় এবং ভোটাররা যে
আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমরা কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাব।
ঢাকার বুকে সিলেটবাসীকে আরও ঐক্যবদ্ধ করার পাশাপাশি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেবামূলক
ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডকে আমরা আরও বেগবান করব। নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
জসিম উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে অ্যাসোসিয়েশনের সব সদস্যকে
সঙ্গে নিয়ে আমরা একটি আধুনিক, জবাবদিহিতামূলক ও সেবামুখী সংগঠন গড়ে তুলতে চাই। সিলেটের
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির উন্নয়নে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং ঢাকার
সিলেটবাসীকে যেকোনো সংকটে পাশে পেতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। ভোট গণনা শেষে নির্বাচন
কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে এবং নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর ঢাকা
ও বৃহত্তর সিলেটের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।