জামালপুরে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকার তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘অতিথি ডট কম’-এর বিশেষ অতিথি ওভারভিউ ও প...
নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকার তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল
করে গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘অতিথি ডট কম’-এর বিশেষ অতিথি ওভারভিউ
ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অতিথি লিমিটেডের জামালপুর বিভাগীয়
কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর
ব্যবসার সম্ভাবনা, উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র
তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অতিথি
লিমিটেডের ক্রিয়েটিভ উদ্যোক্তা মাওলানা মো. দেলোয়ার হোসাইন। পরে স্বাগত বক্তব্য দেন
লায়ন মো. ওসমান হোসেন, মোঃ আব্দুল লতিফ (ইডিও), মোঃ জয়নাল আবেদীন ও মোঃ রফিকুল ইসলাম
বিজয় (এজিএম)।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও মূল আলোচক হিসেবে বক্তব্য দেন অতিথি
লিমিটেডের ডিজিএম (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ আলী। তিনি বলেন, একজন সফল উদ্যোক্তা
হওয়ার জন্য দক্ষতা, পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত
গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের নিজেদের দক্ষতা ও জ্ঞানকে
সময়োপযোগী করে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল উদ্যোক্তা তৈরির
পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের ময়মনসিংহ বিভাগের
সম্মানিত এজিএম লায়ন মো. জিল্লুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন
ও উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের সহকারী
পরিচালক (ট্রেনিং ও মার্চেন্ট-উদ্যোক্তা) লায়ন মো. মাহবুব আলম খান। তিনি বলেন, উদ্যোক্তা
উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে
আরও গতিশীল করা সম্ভব। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, ব্যবসায়িক জ্ঞান
ও প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের সম্ভাবনাকে
কাজে লাগানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রযুক্তিনির্ভর সেবার প্রসার, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষ
মানবসম্পদ তৈরির মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখাই
অতিথি ডট কমের বিভিন্ন প্রশিক্ষণ ও ওভারভিউ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। জামালপুরের
এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তা ও আগ্রহী তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর
কর্মসংস্থান ও ব্যবসার সম্ভাবনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা তুলে ধরা হয়।