জামালপুরে স্বনির্ভর উদ্দোক্তাদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ
গত ১৮ এপ্রিল ২০২৬ শনিবার অতিথি লিমিটেড এর জামালপুর জেলা কার্যালয়ের ট্রেনিং হল রুমে স্বনির্ভর উদ্দোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ...
গত
১৮ এপ্রিল ২০২৬ শনিবার অতিথি লিমিটেড এর জামালপুর জেলা কার্যালয়ের ট্রেনিং হল রুমে
স্বনির্ভর উদ্দোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠান
সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।অতিথি
লিমিটেড জামালপুর, সহকারী পরিচালক (ট্রেনিং), লায়ন মোহাম্মদ মাহবুব আলম খান এর সভাপতিত্বে
অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি
সিটি এন্ড রিসোর্ট লিমিটেড- এর পরিচালক লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ। তিনি অতিথি
লিমিটেড এর প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল সংযোগে দেশের
সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অতিথি
লিমিটেড জামালপুর, এজিএম (ডেভেলপমেন্ট), লায়ন মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায়
সকাল ১০:০০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। তেলাওয়াত
করেন ইডিও আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন। এরপর স্বাগত বক্তব্য দেন অতিথি লিমিটেড জামালপুর
এর ইডিও লায়ন আঃ জলিল, আলহাজ্ব জয়নাল আবেদিন ও আঃ কাদের।উক্ত
বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক
মার্কেটিং লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহাগ। তিনি আধুনিক মার্কেটিং কৌশল, গ্রাহক সম্পর্ক
উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের
মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা বিশেষ করে বিদ্যমান উদ্যোক্তাদের জন্য বেশ কার্যকর
বলে বিবেচিত হয়।
বিশেষ
প্রশিক্ষণ কর্মসূচিতে পূর্ববর্তী উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও অংশগ্রহণ
করেন, যা তাদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।