জামায়াতের ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীতে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। তারেক রহমান যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে।গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি...
রাজধানীতে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। তারেক রহমান যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে।গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ পৌঁছান। অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তনের পর এ আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্টজন এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা রমজানের তাৎপর্য, জাতীয় ঐক্য এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি দেশের রাজনীতিতে পারস্পরিক সংলাপ ও সহনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে তারা মনে করছেন।ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।