জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বপ্নপূরণে রাজশাহীতে অতিথি ডটকম'র সেমিনার
জিয়াউর রহমান, রাজশাহী:জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাকে সামনে রেখে রাজশাহীতে ‘জাপানিজ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠ...
জিয়াউর রহমান, রাজশাহী:জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান
ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাকে সামনে রেখে রাজশাহীতে ‘জাপানিজ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় অতিথি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান
‘একুশ ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট’-এর উদ্যোগে নগরীর বোয়ালিয়ায় স্বচ্ছ টাওয়ারের ৪র্থ তলায় বিভাগীয় অফিসের হল রুমে এই সেমিনারের আয়োজন করা
হয়।অতিথি লিমিটেডের সহকারী
পরিচালক (ডেভেলপমেন্ট) ও বিভাগীয় ইনচার্জ
লায়ন মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘একুশ ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা এবং অতিথি লিমিটেডের জিএম (এডুকেশন)
মো. খলিলুর রহমান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সামনে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব,
উচ্চশিক্ষায় আবেদন প্রক্রিয়া ও পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ এবং দীর্ঘমেয়াদী
পেশাজীবন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে রাজশাহী অঞ্চলের
বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। আলোচনা শেষ পর্যায়ে শিক্ষার্থীদের
বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং জাপানে যাওয়ার সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।