জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ!
জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্র...
জাতীয়
সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক
আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ত্রয়োদশ
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের
সংসদ কক্ষে।
নতুন
রাজনৈতিক বাস্তবতায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের মাধ্যমে একটি কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার
কেন্দ্র হিসেবে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে এটাই সবার প্রত্যাশা ।