জাতীয় স্টেডিয়ামে অভিষেকটা স্মরণীয় করলো ‘ফর্টিস এফসি’
আবদুর রহমান খান:ঢাকা জাতীয় স্টেডিয়ামে নিজেদের অভিষেকটা স্মরণীয় করে রাখলো ‘ফর্টিস এফসি’। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে...
আবদুর রহমান খান:ঢাকা জাতীয় স্টেডিয়ামে নিজেদের অভিষেকটা স্মরণীয় করে রাখলো ‘ফর্টিস এফসি’। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এতে জাতীয় স্টেডিয়ামে শুধু প্রথম জয়ই তুলে নেয়নি বরং টুর্নামেন্টেও নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে।অপরদিকে, ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে যাত্রা শুরু করে ফর্টিস এফসি। তবে তার আগেই সংস্কারকাজের জন্য জাতীয় স্টেডিয়াম থেকে নির্বাসিত হয়েছিল ঘরোয়া ফুটবল। ফলে শীর্ষ লিগে পা রাখার পর প্রায় ৩ বছর অপেক্ষা করতে হয়েছে ফর্টিসকে এই ঐতিহ্যবাহী ভেন্যুতে খেলার জন্য। ফেডারেশন কাপের পঞ্চম আসরে এসে অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করে। তবে বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে নেপালি ফুটবলার আরিক বিস্তার গোলে এগিয়ে যায় ফর্টিস। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু। ম্যাচের শেষ দিকে স্টিফেনের গোলে বড় জয় নিশ্চিত হয় ফর্টিসের।