জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ, ২ কোটির বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
দেশজুড়ে আজ রোববার (২৮ জুন) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন...
দেশজুড়ে আজ রোববার (২৮ জুন) অনুষ্ঠিত হচ্ছে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। কর্মসূচির
আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর
পুষ্টি নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি
কমাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন
কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, টিকাদান কেন্দ্রসহ নির্ধারিত হাজারো বুথে সকাল
থেকেই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা
শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছেন।কর্মসূচি অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের
নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯
মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা,
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে ডায়রিয়া,
হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ
জানিয়েছে, নির্ধারিত বয়সের কোনো শিশুই যেন এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত না হয়।
এজন্য নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্পের বুথে শিশুদের নিয়ে
যাওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে
দেশের প্রতিটি শিশুর সুস্থ ও নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে
এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।