জাতিসংঘ মহাসচিবের অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস বাংলাদেশের প্রতি!
গত ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ...
গত
২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন
এগিয়ে নিতে বাংলাদেশ ও
জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার
প্রত্যয় ব্যক্ত করেন।শুক্রবার
(২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো
হয়, বৈঠকে নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী
প্রশংসা করেন তিনি। বিভিন্ন
বৈশ্বিক বিষয় নিয়ে বৈঠকে
বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান
বৈশ্বিক তেলসংকটের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর
চ্যালেঞ্জ তুলে ধরেন। এ
সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতিসংঘ
মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের
আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা
প্রকাশ করেন।
বাংলাদেশের
প্রতি আবারও অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস
দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।