জীবননগরে অতিথি গ্রুপের বিশেষ ওভার-ভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, যশোরগত ২২ আগস্ট জীবননগরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অতিথি গ্রুপের এক বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি...
নিজস্ব প্রতিবেদক, যশোরগত ২২ আগস্ট জীবননগরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে
অতিথি গ্রুপের এক বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব
ডাক্তার জাহাঙ্গীর আলম এবং সফলভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর অফিসের ইনচার্জ
খন্দকার মাহবুবুল হোসেন।উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাতিষ্ঠানিক
লক্ষ্য অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক
বক্তব্য প্রদান করেন এজিএম (ট্রেনিং) মোঃ আনোয়ারুল। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনায়
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য, প্রযুক্তির যুগোপযোগী ব্যবহার, মাঠপর্যায়ে সেবার পরিধি
সম্প্রসারণ এবং দক্ষ টিম গঠনের কৌশলসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সাথে বক্তারা
তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রাহক সন্তুষ্টি বজায় রেখে কিভাবে প্রাতিষ্ঠানিক
প্রবৃদ্ধি বজায় রাখা যায়, সে বিষয়ে ফলপ্রসূ দিকনির্দেশনা দেন। স্থানীয় কর্মকর্তা, কর্মচারী
ও কিছু সংখ্যক উদ্যোক্তার সক্রিয় উপস্থিতিতে এই আয়োজনটি অত্যন্ত সফল ও অর্থবহ হয়ে ওঠে।