জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়েতে চায় সরকার : প্রধানমন্ত্রী

 দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে ঈদ উদ্‌যাপন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা...

 দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে ঈদ উদ্‌যাপন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তিনি। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশগঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। আজ শনিবার ২১ মার্চ ২০২৬ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলমত– নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।  এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।