জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ উদ্‌যাপনের এই আনন্দঘন মুহূর্তে দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী তারেক রহমান...

পবিত্র ঈদ উদ্‌যাপনের এই আনন্দঘন মুহূর্তে দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহর দরবারে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না। কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন–বাসের সংঘর্ষ, বগুড়ায় ট্রেন দুর্ঘটনা, ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সেতু–সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব দুর্ঘটনার তদন্ত করে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।