জনপ্রিয় ফুটবল তারকা এমবাপ্পেকে চসিকের আমন্ত্রণ !
নিজস্ব প্রতিবেদক:বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হ...
নিজস্ব প্রতিবেদক:বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমবাপ্পেকে এই আমন্ত্রণ জানান সিটি প্রশাসক।অলিভিয়ের রোঙের মাধ্যমে বিশ্বকাপজয়ী ফরাসি তারকার কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার অনুরোধও জানান। ফরাসি এই ফুটবল সুপারস্টারকে চট্টগ্রামে এনে নগরীর শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে চান তিনি। এ ছাড়া এমবাপ্পের মতো বিশ্বখ্যাত একজন ফুটবলারের চট্টগ্রাম সফর তরুণদের মধ্যে ক্রীড়া চর্চায় নতুন আগ্রহ তৈরি করবে বলেও মনে করেন শাহাদাত হোসেন।