জোহানেসবার্গ টেস্ট: দ্বিতীয় ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে প্রোটিয়ারা
স্পোর্টস ডেস্ক:জোহানেসবার্গে রোববার টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রা...
স্পোর্টস ডেস্ক:জোহানেসবার্গে রোববার টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। আর লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান। আর দারুণ ব্যাটিংয়ের পর সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোলিংয়েও উড়ন্ত শুরু বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ।লাঞ্চের আগে মাত্র ৫ ওভার খেলা হয়েছে, তাতেই উদ্বোধনী জুটি ভেঙেছে টাইগাররা। অবশ্য ২ উইকেট নিয়ে লাঞ্চে যাওয়ার সুযোগ এসেছিল, তবে তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে লেগ বিফোর হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যায় প্রোটিয়ারা। লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ৫ ওভার খেলে এক উইকেটে ১৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৩৮২ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা, তাদের হাতে আছে ৯ উইকেট।উল্লেখ্য, লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। গত ১৭ বছরে এই প্রথম কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে চার শত রান করেছে।