জোহানেসবার্গ টেস্টে ইতিহাস গড়েও পরাজয় বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক:১৬৮ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে। তখন লিড মাত্র ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান। ১৫৭ রানে পিছিয়...
নিজস্ব প্রতিবেদক:১৬৮ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে। তখন লিড মাত্র ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে দলীয় রান শতকের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফিরেছিলেন টপ অর্ডারের ৫ ব্যাটার। এতে বেশ চাপেই পড়েছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রানে বৃহস্পতিবার পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তখনো সফরকারীদের প্রয়োজন ৫৭ রান। লিটন দাস-মুশফিকুর রহিম বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত ভক্ত-সমর্থকদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে পরাজয়ের লজ্জাই উপহার দিল লিটন-শান্ত-মুশফিকরা।তাই ১ দশমিক ৩ ওভারেই ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দল। সেই সঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল। খেলার একপর্যায়ে ইনিংস ব্যবধানেই হেরে যায় কিনা এমন শঙ্কাও দেখা দিয়েছিল বাংলাদেশের সমর্থকদের মনে। লিড নিয়ে সেই শঙ্কা দূর করলেও ম্যাচ হারা থেকে রক্ষা পায়নি সফরকারীরা। তবে শেষ পর্যন্ত আর বেশি নাটকীয়তা হয়নি। কারণ মাত্র ১১ রানের লিডে থেকেই সবকটি উইকেট হারাল বাংলাদেশ।অথচ, জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে ৪০০ রান সংগ্রহ করেছিল টাইগাররা। অপরদিকে, টানা দুই বলে বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলে নিলেন সায়মন হারমার। হাসান মাহমুদ ক্যাচ দিয়েছেন শর্ট লেগে, ইবাদত হোসেন স্কয়ার লেগে। জোড়া শিকারে বিরোধী পক্ষ হারমারের উইকেট হলো ৬টি। ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পরিসংখ্যানে দেখা যায়, প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর। ফলে বড় কোনো অঘটন না ঘটলে এ ম্যাচে জয়ের স্বপ্নই বুনছিল টাইগার সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত লজ্জাজনক হার।