জটিলতা পেরিয়ে অনুষ্ঠিত হলো চিটাগাং চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫
নানা আইনী জটিলতা পেরিয়ে দীর্ঘ এক যুগ পর সরাসরি ভোটের মুখোমুখি হলো দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অবশেষে শনিবার...
নানা আইনী জটিলতা পেরিয়ে দীর্ঘ এক যুগ পর সরাসরি ভোটের মুখোমুখি হলো দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অবশেষে শনিবার (২৩ মে) চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বহু প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক মনোয়ারা বেগম।নির্বাচনের সরাসরি ভোটে ‘অর্ডিনারী গ্রুপ’ থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। অর্ডিনারী গ্রুপ’র নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন রাজা কর্পোরেশন’র কামাল মোস্তফা চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪০৫), ফাল্গুনী ট্রেডার্স লিঃ’র এ. এস. এম. ইসমাইল খান (১৩৭৪), চুমকি অ্যাপারেলস লিঃ’র আবু হায়দার চৌধুরী (১৩৬৪), রাইজিং কম্পিউটার স্কেল’র মোঃ আমজাদ হোসেন চৌধুরী (১৩৫২), ইস্টার্ন অ্যাপারেলস লিঃ’র মোঃ নাসির উদ্দিন চৌধুরী (১৩২১), টার্নিং পয়েন্ট’র আসাদ ইফতেখার (১৩০৬), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিঃ’র আমান উল্লা আল ছগির (১২৭৭), প্রান্তিক মেরিন সার্ভিসেস লিঃ’র মোঃ গোলাম সরওয়ার (১২৫৯), দি ফোর হুইলারস’র মোহাম্মদ হাবিবুর রহমান (১২৫৯), নিউ কর্ণফুলি ট্রেডিং’র মোহাম্মদ শফিউল আলম (১২৪৯), জেএসএন এন্টারপ্রাইজ লিঃ’র মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (১২১১) ও স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেস’র শহীদুল আলম (১২০৯)। এরপর ‘এসোসিয়েট গ্রুপ’ থেকে নির্বাচিত হন ৬ জন পরিচালক। এসোসিয়েট গ্রুপ’র নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন জার ট্রেড’র মোঃ জাহিদুল হাসান (প্রাপ্ত ভোট ৬৮৭), স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (ইউনিট-২)’র মোঃ নুরুল ইসলাম (৬৬১), জেকো এন্টারপ্রাইজ’র মোঃ সেলিম নুর (৬৪৬), সাহির ট্রেড’র সরোয়ার আলম খান (৬৪১), মনোয়ারা ট্রেডিং’র মোহাম্মদ মশিউল আলম (৬৩২) ও মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশন’র মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (৬১৮)। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ‘ট্রেড গ্রুপ’ থেকে ৩ জন এবং ‘টাউন এসোসিয়েশন’ থেকে ৩ জনসহ মোট ৬ জন পরিচালক। ‘ট্রেড গ্রুপ’র নির্বাচিত ৩ পরিচালক হলেন রোকনূর কর্পোরেশন’র মোহাম্মদ আমিরুল হক, পিএইচপি মোটরস লিঃ’র মোহাম্মদ আকতার পারভেজ ও চট্টগ্রাম ট্রেড এজেন্সী’র এস. এম. সাইফুল আলম এবং ‘টাউন এসোসিয়েশন’র নির্বাচিত ৩ পরিচালক হলেন পাবলিক ইলেকট্রিক’র আফসার হাসান চৌধুরী, এম. এন্টারপ্রাইজ’র মোহাম্মদ মনির উদ্দিন ও অর্কিড ট্রেডিং’র মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সবকটি পদে জয় পেয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম। নির্বাচনে চার ক্যাটাগরিতে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।চেম্বার সূত্রে জানা গেছে, আগামী সোমবার বেলা সাড়ে ১১ টায় চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করবেন নবনির্বাচিত পরিচালকরা।