জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিল সরকার!
জ্বালানি তেল আমদানির সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র বলছে, এ মাসে জ্বালানি তেল নিয়ে মোট ১৮টি জাহাজ আসার কথা।গতকাল ১৪ মার্চ পর্যন্ত ৬ট...
জ্বালানি তেল আমদানির সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র বলছে, এ মাসে জ্বালানি তেল নিয়ে মোট ১৮টি জাহাজ আসার কথা।গতকাল ১৪ মার্চ পর্যন্ত ৬টি জাহাজ এসেছে।আগামী ২৭ মার্চ পর্যন্ত আরও ৬টি জাহাজ আসার সময় সূচি পাওয়া গেছে।এর বাইরে ৬টি জাহাজের এখন পর্যন্ত সময়সূচি পাওয়া যায়নি।প্রতিটি জাহাজে ২৫ থেকে ৩০ হাজার টন তেল থাকে।এসব জাহাজ মূলত ডিজেল নিয়ে আসছে।শুধু শেষ দুটি জাহাজে ডিজেলের সঙ্গে জেট ফুয়েল থাকবে।আর ১৭ বা ১৮ মার্চে একটি জাহাজ ফার্নেস তেল নিয়ে আসার কথা।এর বাইরে খোলাবাজার থেকে অকটেনের একটি জাহাজ কেনার চেষ্টা চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহে অকটেন নিয়ে একটি জাহাজ আসার কথা সূচিতে আছে। সেটি এগিয়ে এ মাসে আনার আলোচনা চলছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশেও সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়।আতঙ্কে স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ হারে জ্বালানি তেল কেনা শুরু হয়।এটি ঠেকাতে তেল কেনায় সীমা বেঁধে দেওয়া হয়।ফিলিং স্টেশনে সরববরাহ কমানো হয়। সেখানে দীর্ঘ লাইন কমছে না। তাই ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে ও সেচের ডিজেল চাহিদা পূরণে জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিল সরকার। আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না। সবাই চাহিদামতো তেল কিনতে পারবে।আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।