জয়পুরহাটে অতিথি ডটকম’র ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
এমরান আলীপ্রযুক্তির কল্যাণে মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্মার্ট করার প্রত্যয় নিয়ে জয়পুরহাটে অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’র ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে...
এমরান আলীপ্রযুক্তির কল্যাণে মানুষের জীবনযাত্রাকে
সহজ ও স্মার্ট করার প্রত্যয় নিয়ে জয়পুরহাটে অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’র ওভারভিউ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) শহরের সমির হোটেল এন্ড কনফারেন্স সেন্টারে এই তথ্যবহুল
ও দিকনির্দেশনামূলক সেশনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কোম্পানির সহকারি পরিচালক (ট্রেনিং) লায়ন মোঃ মাহবুব আলম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
পর্যটন শিল্পকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে ‘অতিথি ডট কম’। এই উদ্যোগ তরুণদের
স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।
অত্র প্রতিষ্ঠানের জিএম (সেলস) লায়ন মোঃ
মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে এবং এজিএম (সেলস) মোঃ বেলাল
হোসাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম লায়ন মোঃ রফিকুল ইসলাম রফিক।
তিনি প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ব্যবসায়িক সম্ভাবনা এবং তথ্যপ্রযুক্তির
সঠিক ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার কৌশলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
আধুনিক সেবা ও প্রযুক্তির সমন্বয়ে ‘অতিথি ডটকম’ আগামীতে দেশের
অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এসময় স্থানীয়
উদ্যোক্তা ও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।