কারিগরি স্বনির্ভরতায় উদ্যোক্তাদের পাশে ‘অতিথি সফটওয়্যার সলিউশন’
আধুনিক যুগে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার সফল বাস্তবায়নে নিখুঁত কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের এই...
আধুনিক যুগে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার সফল বাস্তবায়নে
নিখুঁত কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের সম্ভাবনাময়
তরুণ উদ্যোক্তাদের এই ঘাটতি পূরণ করে মূলধারার অর্থনীতিতে যুক্ত করছে ‘অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড’। দেশব্যাপী তথ্য-প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনে প্রতিষ্ঠানটি এক
অনন্য দৃষ্টান্ত। নিজেদের ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’ ও ‘অতিথি অ্যাপ’-এর মাধ্যমে পর্যটন ও বুকিং খাতে উন্নত সেবা
দেওয়ার পাশাপাশি তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের যুগোপযোগী শিক্ষায় দক্ষ করে তুলছে- যা দেশের
সুদৃঢ় অগ্রগতিতে এক অভিনব সামাজিক জাগরণ সৃষ্টি করেছে।অতিথি সফটওয়্যার সলিউশন মূলত তরুণদের মেধা ও যোগ্যতার
মানদণ্ড বদলে দিয়ে একটি তথ্য-প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ
করছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে তরুণদের জন্য আইটি, ই-কমার্স
অপারেশন, কাস্টমার সার্ভিস এবং আধুনিক বিপণনের ওপর বিশেষায়িত প্রশিক্ষণ দিচ্ছে। ক্ষুদ্র
উদ্যোক্তাদের অনলাইন প্রচারণায় দক্ষ করতে এতে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সামাজিক
যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ওপর ব্যবহারিক শিক্ষা। পাশাপাশি, ‘অতিথি অ্যাপ’ ইকোসিস্টেমের মাধ্যমে স্থানীয় হোটেল,
রিসোর্ট, হোমস্টে ও পরিবহন সেবাদাতাদের এক প্ল্যাটফর্মে এনে আধুনিক বুকিং ব্যবস্থার
অংশীদার করা হচ্ছে- যা প্রান্তিক মানুষের জন্য ঘরে বসেই নিরাপদ ও দীর্ঘমেয়াদী আয়ের
সুযোগ তৈরি করছে।
উদ্যোক্তাদের ক্ষমতায়নে ‘অতিথি’র এই দূরদর্শী
উদ্যোগ প্রথাগত ব্যবসায়িক ধারাকে বদলে দিচ্ছে। এর ফলে স্থানীয় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের
বাজার এখন আঞ্চলিক গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশে বিস্তৃত হচ্ছে। অ্যানালগ পদ্ধতির বদলে অ্যাপ
ও ডিজিটাল প্যানেলের মাধ্যমে তারা এখন পাচ্ছেন স্বয়ংক্রিয় ট্র্যাকিং সুবিধা। প্রযুক্তি
ও পর্যটন শিল্পের এই মেলবন্ধন আগামী দিনে সামষ্টিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। উন্নত
প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দেশের প্রতিটি তরুণকে আত্মপ্রত্যয়ী নাগরিক হিসেবে গড়ে
তোলার লক্ষ্যেই অবিরাম পথ চলছে ‘অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড