খাগড়াছড়িতে অতিথি ডট কম’র বিশেষ সংবর্ধনা ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
লায়ন মীর হোসাইন মাসুমডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের আধুনিকায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশে...
লায়ন মীর হোসাইন মাসুমডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য অঞ্চলের
পর্যটন শিল্পের আধুনিকায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত
হয়ে গেল এক বিশেষ সংবর্ধনা ও ওভারভিউ প্রোগ্রাম। দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’র উদ্যোগে শনিবার
(১০ অক্টোবর) সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই ব্যতিক্রমী
আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।ইডিও সাহাবুদ্দিন’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত
চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। শুরু থেকেই ডিজিটাল কার্যক্রমের সাথে সফলভাবে যুক্ত
থাকা এই ব্যক্তিত্ব পরিষদের শীর্ষ পদে আসীন হওয়ায় অতিথি লিমিটেডের পক্ষ থেকে তাঁকে
ও অন্য সদস্যদের বিশেষ সম্মাননা জানানো হয়।বিডিএম আবদুল কাদের’র সঞ্চালনায়
এই আয়োজনে প্রধান আলোচকের বক্তব্যে জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশ
খাগড়াছড়ির তরুণদের স্বাবলম্বী করতে এই প্ল্যাটফর্মের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি অনুষ্ঠানের শুরুতে ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’র মাধ্যমে তুলে ধরেন কিভাবে ঘরে বসেই প্রযুক্তির সঠিক
ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের ভাগ্য বদলাতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন অতিথি লিমিটেড চট্টগ্রাম (উত্তর) কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র জিএম লায়ন মোঃ
হারুনুর রশিদ, জিএম লায়ন অজয় বড়ুয়া, ইডিও মোহাম্মদ রফিকুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ
ও স্থানীয় উদ্যোক্তা।
সংবর্ধনার জবাবে প্রধান অতিথি ম্রাসাথোয়াই
মারমা বলেন, অতিথি ডট কম’র সাথে তাঁর পথচলার অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পার্বত্য অঞ্চলের অফুরন্ত পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে
স্থানীয় যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্ল্যাটফর্মটি বড় ভূমিকা রাখবে। পরিশেষে,
জেলা পরিষদের পক্ষ থেকে এই জনকল্যাণমুখী কার্যক্রমে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে
তিনি অনুষ্ঠান সমাপ্ত করেন।