খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত : ফিফা সভাপতি ইনফান্তিনো

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ইরান নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপে অংশ ন...

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ইরান নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে। ‘ইরান অবশ্যই (বিশ্বকাপে) আসবে। ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়েরাও খেলতে চায়। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। যদি অন্য কেউ সেতুবন্ধ তৈরি ও তা ধরে রাখার বিশ্বাস না রাখে, তবে আমরা সেই দায়িত্বটাই পালন করব।গত ১৫ এপ্রিল ২০২৬ বুধবার সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে এই কথা বলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। গত মার্চেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা প্রকাশ করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বিবৃতিতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ‘শত্রু’ দেশে দল পাঠাবে না জানিয়ে ভেন্যু বদলানোর দাবি জানায় ইরান। ফিফা সূচি ও ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে যুক্তরাষ্ট্রেই ইরানের খেলার নিশ্চয়তা দেয়। এই অবস্থান এখনো ধরে রেখেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।