খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন...
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) ৩ কোটি
টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের
হাতে অনুদানের এ চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ
স্বাধীন এ কথা জানান।
গত বছর এ খাতে অনুদানের
পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩
কোটি টাকা করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ,
খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান
ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট
জন গমেজ প্রমুখ।