খুলনায় অনুষ্ঠিত হলো ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশে নতুন প্রত্যয়ে
বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ, স্মার্ট ও সম্ভাবনাময় করে তুলতে নিরলসভাবে কাজ করে য...
বাংলাদেশের
অন্যতম বৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম প্রযুক্তির মাধ্যমে মানুষের
জীবনকে আরও সহজ, স্মার্ট ও সম্ভাবনাময় করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যটন
ও তথ্যপ্রযুক্তি খাতে বহুমুখী কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশব্যাপী
কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রেখে চলেছে।এই
ধারাবাহিকতায় ১৭ জুলাই রোজ শুক্রবার খুলনা শহরের খান টাওয়ারে অবস্থিত অতিথি অফিসের
সেমিনার হলে দিনব্যাপী ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টায়
লিডারশিপ প্রোগ্রাম এবং দ্বিতীয় পর্বে বিকেল ৫টায় অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
হয়।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন শংকর কুমার রায় সাগর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে অতিথি ডট কম
এর কার্যক্রম, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা,
ব্যবসায়িক সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আলাউদ্দিন স্বপন।এ
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম আনোয়ার হোসেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে
প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, সেবার মানোন্নয়ন, টিমওয়ার্ক, নেতৃত্বের বিকাশ এবং
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে
খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং আগ্রহী
অংশগ্রহণকারীসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারীদের মাঝে ছিল
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বক্তারা জানান, প্রযুক্তিনির্ভর সেবা, ডিজিটাল উদ্ভাবন এবং
দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে অতিথি ডট কম দেশের পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে
নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
অনুষ্ঠানের
শেষাংশে অংশগ্রহণকারীরা অতিথি ডট কমের বিভিন্ন সেবা, ব্যবসায়িক সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি দেশের
বিভিন্ন অঞ্চলে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।